শামসুল আলম শারেক, টেকনাফ ॥
নাফ নদীতে স্রোতের টানে নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছে। এরমধ্যে শনিবার ১ জনের লাশ উদ্ধার করা হলেও বাকী ২ জন এখনো নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন নামাজের পর টেকনাফ সদর ইউনিয়নের নাইট্টং পাড়া উপকূলীয় এলাকার ৪ জেলে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে বিকালের দিকে প্রবল স্রোতের টানে তাদের নৌকা উল্টে গিয়ে ডুবে যায়। স্রোতের প্রতিকূলে দীর্ঘ ২ ঘন্টা প্রাণপণ সাঁতার কেটে ধলু মিয়া নামের ১ জেলে ফিরে আসতে সক্ষম হলেও বাকী ৩ জন নিখোঁজ হয়ে যায়। পরে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুজির পর শনিবার সকালে বরইতলী উপকূলীয় এলাকা থেকে নিখোঁজ আবদুল মোনাফের (৫০) অর্ধ-গলিত লাশ উদ্ধার করে। এখনো নিখোঁজ ২ জেলে সোলতান (৪৫) ও আবদুল মাজেদের (১৬) কোন সন্ধান পাওয়া যায়নি।

0 Comments