Advertisement

ডালিম বড়–য়ার উপর পুলিশী হয়রানি বন্ধের দাবী

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সচিব ডালিম বড়–য়াকে ক্ষমতাসীন প্রভাবশালী নেতার ইন্দনে পুলিশ একের পর এক মিথ্যা মামলার অপচেষ্টা ও বাড়ী ঘরে গিয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে তল্লাসীর নামে আসবাবপত্র ভাংচুর তান্ডব ও পুলিশী হয়রানি এবং নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন উখিয়া উপজেলা ছাত্রলীগ।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সরওয়ার কামাল পাশা ও সাধারণ সম্পাদক ছৈয়দ মো: নোমান সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা এক বিবৃতিতে বলেন, বিগত জোট সরকারের আমলে বিএনপি জামায়াতের হয়রানি মূলক মিথ্যা মামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারের অন্ধকোষ্টে ছিলেন জেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ডালিম বড়–য়া। শুধু তাকে নয় প্রতিপক্ষ রাজনৈতিক দলের কালো হাতের থাবা ও নির্যাতনে তার আপন সহোদর সুজন বড়–য়া অকালে প্রাণ হারান। এদিকে বিএনপি জামায়াতের নির্যাতনের গ্লানি মুছতে না মুছতে নিজ রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার করাল ঘ্রাসের সম্মুখিন হন ডালিম বড়–য়া ও তার অসহায় পরিবার। পুলিশ একটি মহলের সাথে রফা দফা করে ওই চিহ্নিত নেতার এজেন্দা বাস্তবায়ন করার জন্য সাম্প্রতিক সময়ের বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিক রাজপথে নেতৃত্বদানকারী সাবেক ছাত্রলীগ নেতা ডালিম বড়–য়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করার জন্য বার বার বাড়ী ঘরে তল্লাসীর নামে হয়রানি করছে। ছাত্রলীগ নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, অবিলম্বে পুলিশী হয়রানি ও মিথ্যা মামলার অপচেষ্টা সহ ষড়যন্ত্রের নীল নকশা থেকে সরে আসা এবং ডালিম বড়–য়ার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কক্সবাজারের পুলিশ সুপারের নিকট জোর দাবী জানিয়েছেন।

Post a Comment

0 Comments