নির্যাতনের স্টীম রোলার চালিয়ে দ্বীনের অগ্রযাত্রাকে কখনো স্তব্ধ করা যাবে না- এড. সালামতুল্লাহ
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বিশিষ্ট আইনজীবি মানবাধিকার নেতা এড. সালামতুল্লাহ বলেছেন, আওয়ামীলীগ সরকার এমন কিছু লোককে বিনা বিচারে আটক করে রেখেছে যারা মন্ত্রী এম.পি হিসেবে সবচেয়ে স্বচ্ছতা, দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁদের বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগও নেই। এলাকার জনগণ তাদেরকে বারবার নির্বাচিত করে মহান
জাতীয় সংসদে পাঠিয়েছিল। তারা শুধু দেশের নয় আন্তার্জাতিক পর্যায়েও বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাচ্ছির কোরআন হিসেবে স্বীকৃত। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাম্রাজ্যবাদী শক্তির তাবেদার সরকার নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নেতৃবৃন্দকে জেলে রেখে রাজপথে কর্মীদের উপর পুলিশি নির্যাতন চালিয়ে দেশের সম্ভাবনাময় ইসলামী আন্দোলনকে তারা দমিয়ে দিতে চায়। কিন্তু ইতিহাস স্বাক্ষী, নির্যাতনের স্টীম রোলার চালিয়ে দ্বীনের অগ্রযাত্রাকে কখনো স্তব্ধ করা যাবে না। বুকের রক্ত দিয়ে দেশ, জাতি ও ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র জনগণ রুখে দিবে ইনশাল্লাহ। তিনি গতকাল ১৬ইং সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল দশক উপলক্ষে আয়োজিত রুকন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর এড. জাফরুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী সাইদুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ শাহ আলম, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. এ.কে ফিরোজ আহমদ, ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া, জামায়াত নেতা আবদুর রশিদ, মুহাম্মদ মহসিন, সাবেক ককসু ভি.পি শহীদুল আলম বাহাদুর, সাবেক ছাত্রনেতা দরবেশ আলী মুঃ আরমান প্রমুখ।

ঈদগাঁও
কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল দশক উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঈদগাঁও শাখার উদ্যোগে গতকাল এক প্রতিনিধি সমাবেশ স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার ছৈয়দ নুর হেলালী। আরো বক্তব্য রাখেন ডাঃ আমীর সোলতান,মাওলানা ছলিমুল্লাহ জিহাদী,ছৈয়দুল আলম,ডাঃ সোলাইমান মোর্শেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মহেশখালী উপজেলা(দক্ষিণ শাখা)
কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল দশক উপলক্ষ্যে জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার উদ্যোগে গতকাল এক প্রতিনিধি সমাবেশ স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা আমীর মুহাম্মদ জাকের হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী জিএম রহীমুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা এসিস্টেন্ট সেক্রেটারী এডঃ ফরিদ উদ্দীন ফারুকী। বক্তব্য রাখেন মাওলানা বদিউল আলম,মাষ্টার শামীম ইকবাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
চকরিয়া (দক্ষিণ শাখা)
কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল দশক উপলক্ষ্যে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে গতকাল এক প্রতিনিধি সমাবেশ স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রহমান আজাদ। আরো বক্তব্য রাখেন মোজাম্মেল হক, মাওলানা আবদুর রহমান, মাওলানা রুহুল কুদ্দুস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

0 Comments