সাইফুল ইসলাম চৌধুরী , টেকনাফ:
টেকনাফ কাঞ্জরপাড়ায় স্কুল ছাত্র আলী উল্লাহ আলো হত্যাকারীদের ফাসিঁর দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্থরের মানুষ মানববন্ধন ও শোকসভা অনুষ্টিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া ষ্টেশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বাজার ব্যবসায়ী সমিতি ও
এলাকার সাধারণ জনগণ কালো ব্যাজ ধারণ করে ও ব্যানার নিয়ে টেকনাফে মেধাবী শিশু ছাত্র আলী উল্লাহ আলোর হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে কাঞ্জরপাড়া বাজারে এক শোকসভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মাষ্টার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, ছৈয়দ মেম্বার, জালাল মেম্বার, ফখরুদ্দিন ভুলু, শামশুল আলম প্রমুখ। সভায় বক্তারা, শিশু ছাত্র আলী উল্লাহ আলো হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

0 Comments