আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, হাজার বছর ধরে বাঙ্গালী সংগ্রাম তার নিজস্ব অধিকারের জন্য একটি প্রতিক্রিয়াশীল,
চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, হাজার বছর ধরে বাঙ্গালী সংগ্রাম তার নিজস্ব অধিকারের জন্য একটি প্রতিক্রিয়াশীল,
ধর্মান্ধগোষ্টী, বার বার বাধাগ্রস্থ করেছে। সেই সংগ্রামকে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১সালে স্বাধীন জাতি গঠন করে সেই আশা পুর্ণ করেছে। শরৎ উৎসবে তিনি বলেন, বর্তমান সরকার নব প্রজন্মের কাছে নতুন সংস্কৃতির উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। তিনি ২৩সেপ্টেম্বর চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অন্তরা সাংস্কৃকিত শিক্ষা কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন। অন্তরা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও উদযাপন কমিটির সভাপতি বাবু দীপ লাল চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এ এইচ সেলিম উল্লাহ এমএ, চকরিয়া সাংস্কৃতিক জোটের আহবায়ক আমিনুর রশিদ দুলাল, উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, মো: মহসিন বাবুল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আহবায়ক কমিটির সম্পাদক ইমাম হোসেন।

0 Comments