প্রেস বিজ্ঞপ্তি:
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ৮ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে যুগাবতার যুগপুরুষোত্তমম্ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-এর ১২৪ তম আবির্ভাব মহোৎসব। মহোৎসবকে সফল ও স্বার্থক করার জন্য ইতোমধ্যে জেলা সৎসঙ্গ আশ্রম পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে ২ দিন ব্যাপি আবির্ভাব মহোৎসবের মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দিতে আজ দুপুরে কক্সবাজার আসছেন হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সংঙ্ঘাধ্যক্ষের প্রতিনিধি ও শ্রীশ্রীঠাকুর পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে আজ ৮ সেপ্টেম্বর শুভ অধিবাস, মাতৃ সম্মেলন ও কর্মী বৈঠক। আগামীকাল ৯ সেপ্টেম্বর পুরুষোত্তমের আবির্ভাবলগ্নের স্মৃতিচারণ ও বিশেষ প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা (শোভাযাত্রার উদ্বোধন করবেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা), বৃহত্তর যুব সম্মেলন, সান্ধ্যকালীন বিনতী প্রার্থনা, মহতী ধর্মসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। ধর্মসভার উদ্বোধন করবেনহিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সংঙ্ঘাধ্যক্ষের প্রতিনিধি ও শ্রীশ্রীঠাকুর পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবতী। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য জেলা সৎসঙ্গ আশ্রম পরিচালনা পরিষদের আহবায়ক রাখাল পাল ও সদস্য সচিব দিলীপ রক্ষিত অনুরোধ জানিয়েছেন।

0 Comments