সাইফুল ইসলাম চৌধুরী , টেকনাফ
টেকনাফে স্কুল ছাত্র আলী উল্লাহ আলো হত্যাকারীদের ফাসিঁর দাবীতে ইকরা কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের শোক র্যালী অনুষ্টিত হয়েছে। র্যালী শেষে ইকরা স্কুল প্রাঙ্গনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর সকাল ৯ টায় রিমঝিম বৃষ্টিতে ভিজে ভিজে টেকনাফ ইকরা কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের কোমলমতি শিশু ছাত্র-ছাত্রীরা
মেধাবী ছাত্র আলী উল্লাহ আলো হত্যাকারীদের ফাসিঁর দাবীতে ব্যানার ও পোষ্টার নিয়ে শোক র্যালী বের হয়ে টেকনাফ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গনে শেষ করে। র্যালী শেষে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় আলী উল্লাহ আলোর আতার মাগফেরাত কামনা করে মোনাযাত করা হয়। এতে বক্তব্য রাখেন, স্কুল অধ্যক্ষ ফরহাদুজ্জামান, সহকারী অধ্যক্ষ আবদুল মতিন ডালিম, শামশুল হক, হাফেজ জকরিয়া প্রমুখ।


0 Comments