Advertisement

টেকনাফে ইয়াবাসহ যুবক আটক

সাইফুল ইসলাম চৌধুরী , টেকনাফ: 
টেকনাফে ইয়াবা সহ একজনকে আটক করেছে বিজিবি। জানা যায়, গতকাল ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় দমদমিয়া বিজিবি চেকপোষ্টের জওয়ানরা কক্সবাজারগামী স্পেশাল যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক যুবককে ৮৯৫ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত যুবক হচ্ছে, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার মোঃ আলীর মিয়ার পুত্র শামশুল আলম (২২)। পরে আটককৃতকে টেকনাফ থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে বিজিবি।

Post a Comment

0 Comments