Advertisement

উখিয়ায় বিদেশী চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি

উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত বিজিবি’র সদস্য গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল ২৪সেপ্টেম্বর সকাল ১০টায় পাহাড়কাটা নামক স্থানে তল্লাশী চালিয়ে চালিয়ে বিপুল পরিমান মিয়ানমারের চোরাই পন্য উদ্ধার করেছে। বিজিবি’র নায়েব সুবেদার ইছহাক মোল্লা জানান, গতকাল শনিবার সকালে প্রতিদিনের ন্যায় টহলদানকালে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়কাটা নামক স্থানে অভিযান চালিয়ে মিয়ানমারের চোরাই পন্য উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে মিয়ানমারের তৈরী আচার, স্নেহা মাটি, লিকুইট স্নেহা, যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।

Post a Comment

0 Comments