Advertisement

আওয়ামীলীগের সভায় বহিস্কৃত নুরুল আবছারের উপস্থিতি সংগঠন বিরোধী কার্যকলাপ

প্রেস বিজ্ঞপ্তি: 
কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত গতকালের কার্যনির্বাহী সভায় বিগত পৌর নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছারের উপস্থিতিকে সংগঠন বিরোধী কার্যকলাপ মনে করে কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
 জেলা আওয়ামী লীগের একটি বিশেষ গোষ্ঠী নিজেদের ব্যর্থতাকে ডাকা দেওয়ার জন্য সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত ব্যক্তিদের আবার দলে স্থান দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনবিচ্ছিন্ন এই গোষ্ঠীর বিরুদ্ধে দূর্বার আন্দোলনের মাধ্যমে সংগঠনকে সুস্থধারায় ফিরিয়ে আনা হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। 
গতকাল সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌর আওয়ামী লীগ কার্যালয়ে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। সংগঠনের সহ-সভাপতি এড. বাবুল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বিগত পৌর নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছারকে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য, ৪ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর বিজয়কে সুনিশ্চিত করতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। কোন সিদ্ধান্ত ছাড়া বহিস্কৃত ব্যক্তিকে দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত করা সংগঠনের শৃংখলা বিরোধী কাজ। যারা এই কর্মকান্ডের সাথে জড়িত তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের গুরত্বপূর্ণ পদ ধরে রেখে সংগঠন পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওই গোষ্ঠী নিজেদের ব্যর্থতা ডাকার কু-মানসে এবং আসন্ন সম্মেলনে আবারও ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের অবস্থান আকড়ে ধরার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কক্সবাজার পৌর আওয়ামী লীগ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এড. অরুপ বড়–য়া তপু, মুজিবুল ইসলাম, মোজাফ্ফর আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আছিফুল মওলা, ডাঃ পরিমল দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আলম পেঠান, প্রচার ও প্রকাশণা সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী খোকন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুভ দত্ত বড়–য়া, দপ্তর সম্পাদক সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক শফিউল আলম বাঁশী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের মেম্বার, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক ইউছুপ বাবুল, সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগ নেতা শামশুল আলম, জহিরুল কাদের ভুট্টো, মোজাম্মেল হক মেম্বার, এড. জসিম উদ্দিন, মোস্তাক আহমদ, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি হামিদ হোসেন, ১০নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানী, ১১নং ওয়ার্ড সভাপতি শামশুল আলম মেম্বার, ১২নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম দানু, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর কাসেম কন্ট্রাক্টর। 

Post a Comment

0 Comments