আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে এক শ্রমিক তার পারিশ্রমিকের পাওনা টাকা চাওয়ায় দোকানদার ক্ষিপ্ত হয়ে উক্ত শ্রমিককে এলোপাতাড়ী কুপিয়ে মারাতক আহত করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কুতুবজোম ইউনিয়নে।
ঘটনার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২৪ শে সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দাকার পাড়ার কবির আহমদের পুত্র ঠেলা গাড়ী চালক জসিম উদ্দিন তার পারিশ্রমিকের পাওনা টাকা চাওয়ায় মুদির দোকানদার একই এলাকার মীর কাশেমের পুত্র মো:ভুট্টু ও রকিব আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে খোন্দার পাড়া বাজারে প্রকাশ্যে এলোপাতাড়ী কুপিয়ে মারাতক আহত করে। পরে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এদিকে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0 Comments