শামসুল আলম শারেক, টেকনাফ ॥
টেকনাফের হ্নীলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ১২ নাগরিক বিজিবির হাতে আটক হয়েছে। পরে তাদের পুশব্যাক করা হয়।
জানা যায়, ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে হ্নীলা বিজিবি বিওপির জওয়ানরা ৩নং স্লুইশ গেট এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ১২ নাগরিককে আটক করেছে। আটককৃতরা হল জাহিদ (১৮), নূর হোসেন (১৮), নূর উদ্দিন (১৬), আমির হোসেন (১৭), আনোয়ার (২০), শফিউল (২০), নূরুল আলম (১৮), নূর মোহাম্মদ (১৭), করিম উল্লাহ (২৪), রহিম উল্লাহ (৩০), হাশেম (২২) ও মোহাম্মদ জোহার (১৯)। হ্নীলা বিজিবি বিওপি কোম্পানী কমান্ডার মোঃ নুরুল আমিন জানান, আটককৃত নাগরিকরা মিয়ানমারের বলিবাজার সিন্দুল এলাকার বাসিন্দা। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে হ্নীলা কাস্টমস ঘাট এলাকা থেকে তাদের স্বদেশে পুশব্যাক করা হয়।

0 Comments