Advertisement

মিয়ানমারে পাচারকালে পামঅয়েল ভর্তি গাড়ী সহ ১পাচারকারী আটক

শফিউল ইসলাম আজাদ,উখিয়া:
উখিয়া-টেকনাফ থেকে প্রতিনিয়ত বানের পানির মতো মিয়ানমারে পাচার হচ্ছে ভতুর্কি দিয়ে আমদানীকৃত ভোজ্য তেল ও ইউরিয়া সার। এক শ্রেণীর পাচারকারী সিন্ডিকেট ট্রেড লাইসেন্স এর অনুবলে ব্যবসার অজুহাতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজার হাজার লিটার ভোজ্য তেল ও সার মিয়ানমারে দেদারচে পাচার করলেও আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ছে খুব কম সংখ্যক মালামাল, পাচারকারী সিন্ডিকেট হোতারা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। গতকাল ৭ সেপ্টেম্বর দুপুর ২টায় মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে সড়ক পথে নিয়ে যাওয়ার সময়  আনজুমানপাড়া বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে গাড়ী ভর্তি ৫৫৮০লিটার পামঅয়েল সহ পাচারকারীকে হাতে নাতে আটক করেছে। 
খোজ খবর নিয়ে জানা গেছে, উখিয়া-টেকনাফ সীমান্তের এক শ্রেণীর পাচারকারী সিন্ডিকেটের সদস্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করে স্বস্ব উপজেলার নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে ব্যবসার অজুহাতে ভোজ্য তেল পাচার করে আসছিল দীর্ঘদিন থেকে। সড়ক পথের আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন এসব ভোজ্য তেল আটককরার চেষ্টা করলেও ইউএনওর বৈধতার কারনে তার ব্যর্থ হয়। মরিচ্যা বিজিবির সুবেদার হাজী নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত যে পরিমান ভোজ্য তেল সড়ক পথে উখিয়া-টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছে তার অধিকাংশই পাচার হচ্ছে মিয়ানমারে। তা জানা স্বত্বেও পাচার প্রতিরোধে আইনগত কোন সহায়তা পাওয়া যাচ্ছেনা বিধায় পাচার প্রতিরোধ করা যাচ্ছেনা। 
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিদায়ী ইউএনও কিসের অনুবলে এবং কিসের অজুহাতে ভোজ্য তেলের অনুমতি দিয়েছে তা আমার জানা নেই। তবে নতুন করে আর কোন ভোজ্য তেল আনার অনুমতি দেওয়া হবেনা। এ ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ীদের তা শিথিল করা হবে। অনুরূপভাবে বছরের ১২মাস উখিয়া-টেকনাফ থেকে ইউরিয়া সার মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে। সীমান্তের এক শ্রেণীর পাচারকারী সিন্ডিকেট চাষাবাদের ব্যবহার করার অজুহাতে ইউরিয়া সার বসবাড়ীতে মজুদ করে সুযোগ বুুঝে সীমান্তের ওপারে পাচার করে দেয়। গত ১মাসে উখিয়া পুলিশ, বালুখালী কাষ্টমস, অভিযান চালিয়ে বিপুল পরিমান ইউরিয়া সার আটক করেছে। সার ও পামঅয়েল পাচার প্রতিরোধে বিগত উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের অনুবলে সীমান্তের বিজিবির সদস্যরা তৎপর হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর ২টায় মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সময় ৩০ড্রাম সমপরিমান ৫৫৮০লিটার পাম্পঅয়েল সহ মৌলভীবাজার-৬-১১০১৭৭ গাড়ীটি আটক করে।  এসময় বিজিবির সদস্যরা পাম্পঅয়েল পাচারকাজে জড়িত থাকার অভিযোগে পালংখালী ইউনিয়নের মৃত আব্দুল মালেকের পুত্র রশিদ আহামদকে গ্রেফতার করে। বিজিবির নায়েব সুবেদার মুহাম্মদ ইছহাক বলেন, তার কাজ থেকে ভোজ্য তেল আনার ব্যাপারে কোন বৈধতা পাওয়া যায়নি। এব্যাপারে চোরাচালান আইনে মামলা রুজু করা হবে।

Post a Comment

0 Comments