Advertisement

শরনার্থী ক্যাম্পে ১ তরুনীর রহস্যজনক মৃত্যু

কালাম আজাদ,কক্সাবাজার:
টেকনাফ নয়াপাড়া শরানার্থী ক্যাম্পে মায়ানমার থেকে বেড়াতে আসা জুহুরা বেগম(২৬) নামের এক তরুনীর রহস্যজসক মৃত্যু ঘটেছে। তবে স্থানীয় মহলে এ মৃত্যু আত্মহত্যা নাকি স¡ভাবিক এ নিয়ে রহস্য রয়েছে বলে মনে করেন। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। 
শরনার্থী ক্যাম্পের একাধিক সুত্রে জানা গেছে, মিয়ানমারের বুচিডং উদং গ্রামের আবদুল জব্বারের কন্যা জুহুরা বেগম  গেল রমজানে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের এইচ ব্লকের ১২০৮/৪ কক্ষের বাসিন্দা চাচা আমির আলীর ( এম আর সি ১২৮৪)  কাছে বেড়াতে আসে। আমির আলী নয়াপাড়া শরনার্থী ক্যাম্প এইচ ব−কের ১২০৮/৪ কক্ষের বাসিন্দা। কয়েকদিন বেড়াতে এসে ইতিমধ্যে জুহুরা কূ-নজরে পড়ে স্থানীয় কয়েকজন বখাটের।  সোমবার ঘরে চাচার অবর্তমানে বখাটেরা তাকে শ্লীলনতাহানীর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে উক্ত তরুনী আত্মহত্যা করে। তবে চাচা আমির আলী তার ভাইয়ের মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবী করেছে। নয়াপাড়া শরনার্থী ক্যাম্প ইনচার্জ সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম মজুমদার ক্যাম্পে তরুনী নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, মৃত্যুর ঘটনা ক্যাম্পের অভ্যন্তরে হলেও সে নিবন্ধীত শরনার্থী না হওয়ায় কর্তৃপক্ষের এখানে করার কিছুই নেই।
 টেকনাফ থানার ওসি তরুনী নিহত হওয়ার ঘটনা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনা শুনেছি। তবে মেয়ে পক্ষ তার স্বাভাবিক মৃত্যু বলে দাবী করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

Post a Comment

0 Comments