Advertisement

মহেশখালীতে মাছ ধরতে গিয়ে এক কিশোরের মৃত্যু

এম.রমজান আলী, মহেশখালী :
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়ার পাশ্ববর্তী খালে বিহিঙ্গি জালে মাছ ধরতে গিয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অপরজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান গত ১৪ সেপ্টেম্বর মোঃ ইসমাইলের মালিকানাধীন বিহিঙ্গি জালে এখলাছ মিয়ার পুত্র গিয়াস উদ্দিন (১৪) ও ওমর কাজির পুত্র ইবরাহিম প্রতিদিনের মতো রাত ১ টা ৩০ মিনিটের সময় বিহিঙ্গি জালে মাছ ধরতে গেলে প্রবল বৃষ্টির কবলে পড়ে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন ছেলেসহ বিহিঙ্গি জালের ভিতর আটকা পড়লে একজন প্রাণে বেঁচে যায় এবং অপরজন ভেসে গিয়ে পরের দিন সোনাদিয়া চ্যানেলে মৃত অবস্থায় গিয়াস উদ্দিনের ভাসমান লাশটি জেলেরা দেখলে তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। তার স্বজনেরা নিজ গ্রামে নিয়ে গতকাল বাদে জুমা তার দাফন সম্পন্ন করেন। এব্যাপারে মহেশখালী থানার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হয়ে তিনি বলেন- আমি একটি জরুরী মিটিংয়ে আছি, পরে কথা বলব। ইউপি চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশির সাথে যোগাযোগ করা হলে এ প্রতিনিধিকে জানান- আমি থানাকে অবহিত করেছি।

Post a Comment

0 Comments