Advertisement

পালংখালীতে কমিউনিটি পুলিশের কাউন্সিল সম্পন্ন

শফিউল ইসলাম আজাদ:উখিয়া উপজেলার সীমান্ত ইউনিয়ন হিসাবে মিয়ানমারে চোরাচালান রোধ করার জন্য  পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের ভূমিকা অধিক। উখিয়া উপজেলার ক্রাইম স্পট পালংখালী ইউনিয়নের ৬,৭,৮ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলে বক্তারা এ কথা বলেন।  ১৮সেপ্টেম্বর সকাল ১০টায় পালংখালী ষ্টেশন চত্বরে ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি সিরাজুল বশর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং অফিসার,উপ-পরিদর্শক  গোবিন্দ শুক্ল দাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মুহাম্মদ হোছাইন খান। আরো বক্তব্য রাখেন-ইউনিয়ন কমিউনিটি পুলিশের সেক্রেটারী আলী হোছাইন, সদস্য মোক্তার আহমদ, মাষ্টার ছৈয়দ আকবর, মাষ্টার মুহাম্মদ আলী, ইউপি সদস্য আব্দুল মাবুদ, বুলবুল আকতার প্রমূখ। সভা শেষে কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে ৬নং ওয়ার্ড থেকে মাষ্টার মুহাম্মদ আলী সভাপতি এবং মাষ্টার ছৈয়দ আকবর সেক্রেটারী, ৭নং ওয়ার্ড থেকে সউরাফ উদ্দিন সভাপতি এবং শফিউল্লাহ তুহিন সেক্রেটারী, ৮নং ওয়ার্ড থেকে মাষ্টার মৌলভী আব্দুল জলিল সভাপতি, এবং নুরুল আবছার সেক্রেটারী, ৯নং ওয়ার্ড থেকে জাহাংগীর আলম সভাপতি এবং রমযান আলী সেক্রেটারী নির্বাচিত হয়।

Post a Comment

0 Comments