Advertisement

উত্তরনের নতুন কমিটিকে দায়িত্বভার হস্তান্তর

বার্তা পরিবেশক:
উত্তরন গৃহায়ন সমবায় সমিতির নব নির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান রবিবার সমবায় আইন মোতাবেক যথারীতি সম্পন্ন হয়েছে। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স ভবনে সমিতির অস্থায়ী অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমিতির নব নির্বাচিত
 কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী , শহীদ পরিবারের সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের সাবেক ডীন ও চেয়ারম্যান ড. প্রফেসর গাজী সালেহ উদ্দিন। শপথ অনুষ্টানে সমিতির পরিচালনা পরিষদের সাবেক সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল ইসলাম নব নির্বাচিত সেক্রটারি ফরিদ আহমদের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। সমিতির নব নির্বাচিত সভাপতি হচ্ছেন বিশিস্ট ব্যক্তিত্ব নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি- আলহাজ্ব মাওলানা তাহেরুল ইসলাম, সাধারন সম্পাদক- শিক্ষাবিদ ফরিদ আহমদ এবং সদস্যরা হচ্ছেন সর্বজনাব এস,এম কামাল উদ্দিন, তোফায়েল আহমদ, এস, এম নজরুল ইসলাম, এডভোকেট সরোয়ার কামাল, এডভোকেট শেখ আ,ন,ম সালাউদ্দিন, মুজিবুর রহমান, হাজী আবু তাহের, আবদুর রহিম ও সুষিম বড়–য়া। অনুষ্টানের শুরুতে কোরানখানি ও বিশেষ মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments