মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজার ঈদগাঁওয়ের ৬টি এলাকায় বখাটে চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সারা দেশের ন্যায় ঈদগাঁতে ও ইভটিজিং থেকে রেহাই পাচ্ছেনা স্কুল,মাদ্রাসা ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা। বিশেষ করে ঈদগাঁও বাসষ্টেশন, বৃহত্তর ঈদগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যপীঠ ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেইট,ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাঁশঘাটা বাজার,বাসষ্টেশনস্থল ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন সম্মুখস্থ মার্কেট,আরকান সড়ক সংলগ্ন আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা গেইট, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ গেইট,বাসষ্টেশনের বাজার রোডের মাথা ও বাসষ্টেশন সংলগ্ন লালব্রীজ এলাকায় স্কুল, মাদ্রাসা ও কলেজগামী ছাত্রীরা ইভটিজিং এর শিকার হচ্ছে প্রতিদিন। এছাড়া বাজার ও বাসষ্টেশনের বিভিন্ন জায়গায় দাড়িয়ে থাকা বার্মাইয়া রিক্সা চালকেরা বিভিন্ন শ্রেনীর নারীদের প্রতি আপত্তিকর ও যৌন পীড়াদায়ক মন্তব্য ছুড়তে দেখা যায়। এই ব্যাপারে ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক মৌলানা এনামুল হক ইসলামাবাদী,ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম জানান,শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্রীদের ইভটিজিয়ের ঘটনা প্রায় সময় ঘটে। প্রশাসন আন্তরিক হলে রোধ করা সম্ভব হবে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কবির হোসেন জানান পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে। ইভটিজিংর এর খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেবে

0 Comments