মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ককসবাজার ইসলামপুরের অত্যন্ত ভাল মনের মানুষ প্রিয় ইসলাম বদ্দা আর নেই। ইসলামপুর খাঁনঘোনার মৃত আবদুল নবীর পুত্র মোহাম্মদ নুরুল ইসলাম ৯ সেপ্টেম্বর গর্জনিয়া দুছড়ি শ্বশুর বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি-----------রাজেউন) ১০ সে্েপ্টম্বর সকাল ১০টায় তার নামাজের জানাযা শেষে স্থানীয় মসজিদের পাশ্বে কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫)। তিনি স্ত্রী ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান। এলাকায় একজন শান্ত-সৃষ্ট ও নম্র-ভদ্র এ মানুষটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজের জানাযায় এলাকার গনমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের উপস্থিত ছিলেন। জানাজায় এলাকার হাজারো মানুষের ঢল পড়ে। তাকে এক নয়ন দেখতে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

0 Comments