Advertisement

কক্সবাজারের পোকখালীতে এক ভিখারিনীকে নির্যাতনের অভিযোগ

মোহাম্মদ রাশেদুল করিম:
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে এক ভিখারিনীকে নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত ১০ সেপ্টেম্বর সকালে পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী হায়দরপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। অভিযোগে প্রকাশ, বর্ণিত গ্রামের মৃত জেবর মুল্লুকের অসহায় স্ত্রী ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করা বৃদ্ধা বেগম জান (৫৫) কিছু কাচাঁ লাকড়ি শোকানোর জন্য রাস্তার দ্বারে রোদের মধ্যে রেখে প্রয়োজনীয় কাজে বাহিরে যায়। কাজ সেরে বাড়ির সম্মুখে পৌছা মাত্রই একদল চিহ্নিত দুর্বৃত্ত ভিখারিনীকে অনর্থক রাস্তায় লাকড়ি রাখার অজুহাতে ব্যাপক মারধর পূর্বক নির্যাতন চালায়। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা জনরোষ থেকে বাচঁতে ঘা ঢাকা দেয় এবং জনতা তাকে উদ্ধার করে ঈদগাঁওস্থ এক ডাক্তারের নিকট চিকিৎসা দেয়। অবস্থার বেগতিক দেখে ডাক্তার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।  এ ঘটনায় নির্যাতনের শিকার মহিলা ঘটনায় জড়িত স্থানীয় মাষ্টার আবদুস সালাম ও তার পুত্র অহিদ মুরাদ সহ ৪ জনকে বিবাদী করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Post a Comment

0 Comments