Advertisement

গোমাতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রীর করুণ মৃত্যু

মোহাম্মদ রাশেদুল করিম:
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রীর করুণ মৃতু হয়েছে গতকাল ১১ সেপ্টেম্বর বিকেল ৩ টায়। নিহত ছাত্রী স্থানীয় মুনছেহেরীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী এবং উক্ত গ্রামের মৃত শামশুল আলমের কন্যা হাওলা (১১)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকালের দিকে বাড়ির পানির মটর ছাড়তে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হলে সে মুহুর্তেই অজ্ঞান হয়ে পড়ে এবং দ্রুত ঈদগাঁও বাজারস্থ মেডিকেল সেন্টারে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। রিপোর্ট লিখা পর্যন্ত ছাত্রীর লাশ দাফনে প্রশাসনিক প্রক্রিয়া চলছে।  ছাত্রীটির করুণ মৃতুতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments