Advertisement

দুটি শিবিরে লক্ষাধিক অবৈধ মোবাইল ফোন ও সীম ব্যবহার করছে রোহিঙ্গারা !

ওবাইদুল হক আবু চৌধুরী,উখিয়া:
কক্সবাজারের দু’টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা নাগরিকরা সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে  ব্যবহার করছে বাংলাদেশী মোবাইল সেট ও বিভিন্ন মোবাইল অপারেটরের সীম । এ ব্যাপারে গত কিছু দিন আগে প্রশাসন তৎপর হয়ে যৎ সামান্য মোবাইল সেট ও সীম জব্দ করে । ওই সময় কিছু দিন রোহিঙ্গা শরনার্থীরা মোবাইল ফোন ব্যবহারে অনেকটা সর্তকতা অবলম্বন করে। কিন্তু ক্যাম্প  পুলিশের এ অভিযান কিছুটা ঝিমিয়ে পড়ায় রোহিঙ্গা নাগরিকরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কোন নিয়মনীতি অনুসরন করছে না বলে অভিযোগ করেছেন ইউপি মেম্বার আবদুল হক চৌধুরী । সম্প্রতি  শিবিরের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৮ টি মোবাইল সেট সীম সহ জব্দ করা হয়। 
কক্সবাজার জেলার রোহিঙ্গা প্রত্যাবাসন আন্দোলন সংগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান,কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের আইনশৃংখলা ভেঙ্গে পড়েছে।রোহিঙ্গা নাগরিকরা মোবাইল ফোনের মাধ্যমে বিদেশি কূটনৈতিকদের ও মোবাইল ফোনে ইনটারনেট ব্যবহার করে দেশের গুরুত্বপুর্ন তথ্য পাচার করার ও  অভিযোগ রয়েছে।এতে বিদেশীদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন সহ দেশের প্রতি বিরূপ ধারনা সৃষ্টি হচ্ছে। ফলে দেশের জনগন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।এ প্রসক্সেগ ক্যাম্প পুলিশ অফিসার জয়নুল আবেদীন  বলেন, শিবিরের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নানা অপরাধ দমনের লক্ষে শরণার্থীদের কাছ থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সেট ও সীম জব্দ করার প্রক্রিয়া একটু থমকে আছে।এছাড়া বিটিসিএল এর নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বিদেশী নাগরিক বাংলাদেশী অপারেটরগুলোর সীম কার্ড ব্যবহার করা সম্পূর্ন বে-আইনী। রোহিঙ্গা শরণার্থীরা বে-আইনীভাবে বাংলাদেশী সীম কার্ড ব্যবহারের মাধ্যমে শিবিরে নানা অপরাধ কর্মকান্ড  ঘটাচ্ছে। সম্প্রতি রোহিঙ্গা শিবিরে মাইকিং করে শরণার্থীদের ডেকে তিন দিনের মধ্যে মোবাইল ফোন ও সীম কার্ড জমাদানের নির্দেশ দেন ।কিন্তু রোহিঙ্গা শরনার্থীরা সংশি¬ষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের এ নির্দেশ এখনো কার্যকর করেনি । খোঁজ নিয়ে জানা গেছে,কুতুপালং রোহিঙ্গা শিবিরে  বসবাসরত রোহিঙ্গা নারী-পুরুষের হাতে কমপক্ষে লক্ষাধিক বৈধ-অবৈধ মোবাইল সেট ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

Post a Comment

0 Comments