মোঃ নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউসের জয়েন্ট মনিটরিং ভিজিট সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩টি প্রকল্পের মনিটরিং কার্যক্রম সম্পন্ন করা হয়।
মনিটরিং প্রকল্পগুলো হল মোবাইল মেডিকেল টিম, এমএনসিএস ও কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্প। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব আলী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিডিপি
প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়ক ওয়াসিল আহাম্মদ রায়হান, রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মার্মা, গ্রাউসের ফোকাল পার্সন মাইকেল মন্ডল, লামা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শেখ মাহ্ুবুর রহমান, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, বিশিষ্ট্য সমাজ সেবক মো: জহিরুল ইসলাম, দরদরী সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঊষা বড়য়া, এমএনসিএস প্রকল্পের ম্যানেজার মো: আবুল খায়ের এবং কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মেহেরুন্নেছা মেরী।

সরেজমিনে পরিদর্শনকালে দরদরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্ষমাতায়ন প্রকল্পের অংহ্লাপাড়া অগ্রপতিক কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের কর্তৃক আইপিটি শো জীবন নামের নাটিকা প্রদর্শন করা হয়। এছাড়াও রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মোবাইল মেডিকেল টিমের চিকিৎসা সেবা কার্যক্রম এবং অহ্লাপাড়া পাড়া সেন্টারে এমএনসিএস প্রকল্পের উঠান বৈঠক কার্যক্রম পরিদর্শন করা হয়।

0 Comments