Advertisement

ক্রাইম রিপোটার্স ইউনিট গঠিত

বার্তা পরিবেশক:
কক্সবাজার ক্রাইম রিপোটার্স ইউনিট গঠনকল্পে এক সভা দৈনিক কক্সবাজার বাণীর পরিচালনা সম্পাদক রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৭ সদস্য বিশিষ্ট ক্রাইম রিপোটার্স ইউনিট গঠিত হয়। তৎমধ্যে সভাপতি- রুহুল আমিন সিকদার, সহ-সভাপতি- গোলাম আরিফ লিটন, এম বেদারুল আলম ও মোস্তফা সরওয়ার, সেক্রেটারী- হুমায়ুন সিকদার, প্রচার সম্পাদক- সোহরাব হোসেন চৌধুরী,
 নির্বাহী সদস্য- রফিকুল ইসলাম সোহেল। সভা শেষে নবগঠিত কমিটি জেলায় মাদক, হিরোইন, ইয়াবা, পতিতা সহ বিভিন্ন অপরাধ বন্ধে সংশ্লিষ্ঠ প্রশাসন ও জন প্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

Post a Comment

0 Comments