Advertisement

মহাসচিব রুহুল আমিন হাওলাদার বললেন- কক্সবাজার জাপার শীঘ্রই নতুন কমিটি

বার্তা পরিবেশক:
অনেক জল্পপনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার জেলার জাতীয় পার্টির নতুন কমিটি হতে যাচ্ছে। এনিয়ে কক্সবাজার এর সমস্ত উপজেলায় গুঞ্জন, নতুন আহ্বায়ক ,সদস্য সচিব বা কারা কারা ঐ কমিটিতে নেতৃত্বে আসবেন।
সম্প্রতি মাস্টার মনজুরকে নিয়ে ঘটে যাওয়া ঘটনায়, জেলা জাপার ব্যর্থতায় সভাপতি সম্পাদক কে বিক্ষোদ্ধ ত্যাগী নেতারা তবলী সভা করে অব্যাহতি দেন। পাল্টা নতুন ভারপ্রাপ্ত কমিটির মাধ্যমে পার্টির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পার্টির সকলেই সভাপতি এবং সম্পাদক কে প্রত্যক্ষ ভোটে নিজ নিজ পছন্দের নেতাকে নির্বাচিত করতে চান। নতুন কমিটি হতে যাচ্ছে শোনায় জাতীয় পার্টিতে নতুন করে চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে। 
সম্প্রতি মাষ্টার মনজুরকে অব্যাহতি দেয়া হয়েছে বলে প্রত্রিকান্তরে জানা গেছে। ঐ খেলা ও নাকি এমপি বদিল। ইলিয়াছ, তারেককে দুশছেন জাপা নেতারা। সম্প্রতি কামাল, মুফিজ, রুহুল আমিন সিকদারকেও বহিস্কার করেছিলেন ইলিয়াচ তারেক গ্রুপ। সেই বহিস্কারের পর পাল্টা অভ্যাহতি পাওয়া ইলিয়াছ-তারেক চুড়ান্ত ভাবে কোনটাসা হয়ে পড়ে । পার্টির নেতা কর্মীদের কাছেও গুরুত্বহীন হয়ে পড়েছেন।
এব্যাপারে জাপা মহাসচিববের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সপ্তাহে নতুন কমিটি হবে । এ কমিটিতে কেন্দ্রীয় নেতা আবু ছৈয়দ ও সাবেক জেলা সভাপতি এইচএম আবছার কে ও আহ্বায়ক করা হতে পারে বলে নাম না প্রকাশ শর্তে এক কেন্দ্রীয় নেতা জানান।তবে নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্য  অনেকে লবিং করছেন ।

Post a Comment

0 Comments