এম. রমজান আলী মহেশখালী:
মহেশখালী উপজেলার পৌরসভাস্থ উপজেলা প্রশাসনের নাকের ডগায় মৎস্যজীবি লীগ অফিস গত রাত আনুমানিক ৪টার দিকে অফিসের তালা ভেঙ্গে ১০টি রাবারের চেয়ার, ক্যাশে থাকা ১২হাজার টাকা ও অফিসিয়ালী কাগজ-পত্র চুরি করার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষ দর্শিরা জানান, গত বছর একই কায়দায় এই অফিসের আসবাব পত্র চুরি হয়েছিল। উপজেলা মৎস্যজীবি লীগ সচিব জাবের আলম মেম্বার জানান, এটা একটি পরিকল্পিপিত ভাবে চুরির আকারে ডাকাতি। তাদের একটি চিহ্নিত দল আছে। এ ব্যাপারে প্রশাসনিকভাবে সহযোগীতার প্রয়োজন বলে মনে করে।

0 Comments