প্রেস বিজ্ঞপ্তিঃ
উখিয়া উপজেলার প্রগতিশীল সংগঠন কুতুপালং যুব-ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় কার্যালয়ে সাধারন সভার মাধ্যমে সকল সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সকল সদস্যের মতামতের ভিত্তিতে নুরুল ইসলামকে সভাপতি এবং নুরুল আবছারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের সাবেক সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও কর্মকর্তা আবুল বশর। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর সুজনের পরিচলনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, ডাঃ আবছার, ডাঃ মিজান, আলী আকবর, হেলাল উদ্দিন, রাজু বড়য়া, নুর মোঃ মিজান, জানে আলম প্রমুখ

0 Comments