সাইফুল ইসলাম চৌধুরী , টেকনাফ:
টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নুরুল পারভেজ রিপন ও রাকেবুল ইসলাম। ১৭ সেপ্টেম্বর বেলা ১২টায় টেকনাফ ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে প্রথম বর্ষের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পিকলু দত্ত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিমূল মাহমুদ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, প্রধান বক্তার বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রথম বর্ষের সাধারণ সম্পাদক ছেনুয়ারা আক্তার মনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন ও এনায়েত উল্লাহ, প্রচার সম্পাদক দারুচ সালাম নিশান, সদস্য আবদুল বাছেদ,,মোঃ আয়ুব, হাবিব, মোঃ কামাল, জজ শর্মা, আবদুর রহমান, দেলোয়ার ও ছাত্রাবাস কমিটির সভাপতি মোঃ আলী জোহার প্রমুখ। সভাশেষে দ্বিতীয় অধিবেশনে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রথম বর্ষের নবাগত ছাত্র নুরুল পারভেজ রিপনকে সভাপতি, মোঃ ইব্রাহিম বাবুল, মোঃ ফিরোজ, আবদুল্লাহ হাফেজ, আবদুল করিমকে সহ-সভাপতি, মোঃ রাগেবুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম ও ইয়াছিন আরাফাতকে যুগ্ন সাধারণ সম্পাদক, আবদুর রহিম, মোঃ রফিককে সাংগঠনিক সম্পাদক, মোঃ হারুনকে প্রচার সম্পাদক, তওহিদা আমিনকে ছাত্রী বিষয়ক সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট প্রথম বর্ষের ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

0 Comments