Advertisement

টেকনাফে নৌকা ডুবি, এক জেলের লাশ উদ্ধারঃ নিখোঁজ-২

মহসীন শেখ:
নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের মধ্যে ১ জনের লাশ উদ্ধার হয়েছে। ঈদের দিন নামাজের পর টেকনাফ সদর ইউনিয়নের
নাইট্টং পাড়ার ৪ জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে প্রবল স্রোতের টানে তাদের নৌকাটি উল্টে যায়। ধলু মিয়া নামের ১ জেলে ফিরে আসতে সক্ষম হলেও বাকী ৩ জন নিখোঁজ হয়ে পড়ে। অনেক খোঁজাখুজির পর শনিবার সকালে বরইতলী থেকে নিখোঁজ আবদুল মোনাফের (৫০) অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়। সোলতান ও আবদুল মাজেদের হদিস পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments