Advertisement

কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করতে নেমে পর্যটক কিশোরের মৃত্যু

কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করতে নেমে গুপ্তখালে ডুবে এক পর্যটক কিশোর মারা গেছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মোহাম্মদ তান (১৪) নামের শিশুটি সাগরে ডুবে নিখোঁজ হয়ে যাওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টায় শিশুটির লাশ ভেসে ওঠে। পরে
 লাইফ গার্ড কর্মীরা নিহত কিশোরের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রবি লাইফ গার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম জরি হাউসের একদল কর্মচারী কক্সবাজারে বেড়াতে এসে লাবণী পয়েন্ট সৈকতে গোসল করতে নামে। এসময় মোহাম্মদ তান (১৪) নামের কিশোরটি গুপ্তখালে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে গেলে লাইফ গার্ডকর্মীরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে লাশ উদ্ধার করে। পরে তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি জানান, নিহত কিশোরের বাড়ী চট্টগ্রামের ফয়েজ লেকস্থ বিহারী কলোনীতে। এই ঘটনায় নিহত কিশোরের বড় ভাই অজ্ঞান থাকায় তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Post a Comment

0 Comments