৪ সেপ্টেম্বর, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আবাসিক হোটেলে আয়োজিত একটি অশ্লীল অনুষ্ঠান পন্ড করে দিয়েছে
স্থানীয় জনতা। রোববার মধ্যরাতে তারকামানের হোটেল সী গালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্য কতিপয় ব্যক্তি রাতারাতি কিউ কমিউনিকেশন নামের একটি সংগঠণের নামে ঘালা ফ্যাশন শো নামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। হোটেল সী গাল এর অভ্যন্তরে দুই সেপ্টেম্বর রাতে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠান চালার সিদ্ধান্ত থাকলেও তিন সেপ্টেম্বর এ সময়সীমা বৃদ্ধি করে সাত সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্যাশন শো নামে ঢাকা থেকে অনুষ্ঠানে আনা হয় প্রায় আটজন তরুনী। এসব তরুনীরা বিভিন্ন প্রকার ইংরেজি এবং হিন্দি গানের তালে তালে অশ্লীল নৃত্য পরিবেশ করেন। এসময় তরুণীরা কখনোও অর্ধনগ্ন আবার কখনো নগ্নভাবে শরীর প্রদর্শণ করার অভিযোগ ওঠে। ঈদের আগে কক্সবাজারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, সমুদ্র সৈকতে সংগীত শিল্পী আবিদ শাহরিয়ারসহ তিন সাংস্কৃতিক কর্মীর মৃত্যু, গত দুই সেপ্টেম্বর আরেক পর্যটকের মৃত্যুতে অশ্লীল অনুষ্ঠানের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে উঠে স্থানীয় লোকজন।
এরপর অনুষ্ঠানের প্রথম দিন দুই সেপ্টেম্বর থেকে অশ্লীল অনুষ্ঠানের খবর জানাজানি হলে স্থানীয় লোকজন বিক্ষুব্দ হয়ে উঠে। এর জের ধরে তিন সেপ্টেম্বর মধ্যরাতে টিকেট কিনে অনুষ্ঠানে প্রবেশ করে স্থানীয় লোকজন। এসময় অশ্লীল নৃত্য দেখলে তারা প্রতিবাদ করে। একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুঁড়িসহ হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে চার সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করা হয়।
সী গাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ইমরুল সিদ্দিকী রুমি জানান, তিন সেপ্টেম্বর রাতে বিচ্ছিন্ন ঘটনার কারণে অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষে ফরিদুল মোস্তফাও অনাকাংখিত ঘটনার কারণে অনুষ্ঠান বন্ধের সত্যতা স্বীকার করেন। তবে অশ্লীল নৃত্যের ব্যাপারে কোন কথা বলেননি। কিউ কমিউনিকেশন এর পরিচালক শামীম বন্ধের সত্যতা স্বীকার করে জানান, তাদের অভ্যন্তরিক কারণে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।
পিটিবি নিউজপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্যাশন শো নামে ঢাকা থেকে অনুষ্ঠানে আনা হয় প্রায় আটজন তরুনী। এসব তরুনীরা বিভিন্ন প্রকার ইংরেজি এবং হিন্দি গানের তালে তালে অশ্লীল নৃত্য পরিবেশ করেন। এসময় তরুণীরা কখনোও অর্ধনগ্ন আবার কখনো নগ্নভাবে শরীর প্রদর্শণ করার অভিযোগ ওঠে। ঈদের আগে কক্সবাজারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, সমুদ্র সৈকতে সংগীত শিল্পী আবিদ শাহরিয়ারসহ তিন সাংস্কৃতিক কর্মীর মৃত্যু, গত দুই সেপ্টেম্বর আরেক পর্যটকের মৃত্যুতে অশ্লীল অনুষ্ঠানের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে উঠে স্থানীয় লোকজন।

0 Comments