Advertisement

টেকনাফ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধ্বস

শামসুল আলম শারেক, টেকনাফ ॥  
টেকনাফ স্থলবন্দরে ২০১১-১২ অর্থবছরের আগষ্ট মাসের টার্গেটের চেয়ে ১ কোটি ২২ লাখ ৪৮ হাজার ৮শ’ ১৫ টাকা কম আদায় হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদায় হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ১শ’ ৮৫ টাকা। জাতীয় রাস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থ বছরে এ বন্দরে মাসিক ৭ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কাস্টম্স সূত্র জানায়, ১৮৩টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ১শ’ ৮৫ টাকা রাজস্ব আদায় এবং ৫১টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ৮৭ লাখ ৫৮ হাজার ৪শ’ ৬৮ টাকার বিভিন্ন মালামাল রপ্তানী করা হয়। আগষ্ট মাসে ১৩দিন কর্মদিবস সরকারীভাবে বন্ধ থাকায় রাজস্ব আদায় কম হওয়ার যে আশংকা করছিল অবশেষে তাই সত্য হল। তবে গত জুলাই মাসে। এ বন্দরে ৭ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছিল। স্থলবনদর দিয়ে যে সব পণ্য আমদানী হয়েছে তা হচ্ছে বিভিন্ন প্রজাতির হিয়াতি মাছ, শুটকি, বিভিন্ন প্রকার কাঠ, ছোলা, আচার, শুকনো বড়ই, সুপারী, হলুদ, মরিচ, তেঁতুল, তৈরী পোষাক, ব্যাটারী, স্ক্রাপ, মুলিবাঁশ, গোলপাতা, বেত ও বিভিন্ন প্রকারের মিস্টি জিরা, ছিকন জিরা, ধনিয়া, আদা, সেনেকা মাটি, সেন্ডল, ছাতা, তুলা, গামবুট, গবাদি পশুর চামড়া, গরু, মহিষ, ছাগল, তরমুজ ইত্যাদি। অন্যদিকে যেসব পণ্য বাংলাদেশ থেকে রপ্তানী হয় তা হচ্ছে সিমেন্ট, ফেয়ার এন্ড লাভলী, গরুর নাড়িভুড়ি, ষাঁড়ের লিঙ্গ, এ্যালমোনিয়াম সামগ্রী, ময়দা, ঔষধ, চুল, গার্মেন্টস কাপড় ও গেঞ্জি ইত্যাদি। এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনোয়ার মাসুম এ প্রতিবেদককে জানিয়েছেন, আমদানী ক্ষেত্রে চলতি চলতি সনের প্রথম মাসে রাজস্ব আদায় ভাল হলেও আগষ্ট মাসে বিভিন্ন বন্ধের দিন থাকায় টার্গেট অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments