Advertisement

মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৩২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলআর সন্ধ্যা সোয়া সাতটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট মো: শাহজাহান মিয়া।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য যে কোন উপায়ে জানানোর জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টেলিফোন নম্বরসমূহ হচ্ছেÑ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। আর ফ্যাক্স নম্বর হলো- ০২-৯৫৬৩৩৯৭।

Post a Comment

0 Comments