২৯ আগস্ট, ঢাকা : না, এটা কোনো নাটক সিনেমার গল্পের সারাংশ নয়। বাস্তবেই শখকে পাওয়া যাচ্ছে না। শখের মোবাইল ফোন কেউ যেমন রিসিভ করছেন না তেমনি তার বাবাও শখের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যাচ্ছেন-এমনই অভিযোগ করেছেন বেশ কয়েকজন নির্মাতা।
বিষয়টি নিশ্চিত হতে শখের বাবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, শখ ব্যস্ত। আমাকে বলেন কী প্রয়োজন। অনেকেই বলছেন শখ শিডিউল দিয়েও ঈদের বেশ কিছু কাজ করেননি। কারো মোবাইল ফোনো ধরছেন না। কেন?
এ প্রশ্নের উত্তরে শখের বাবা বলেন, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। যারা অভিযোগ করেছেন তারা মিথ্যে অভিযোগ করেছেন। এরপরই ব্যস্ততা দেখিয়ে শখের বাবা আর কোনো কথা বলতে চাননি।
সুতরাং শখকে নিয়ে আর কাজ করা হয়নি। শখ সময়ের চাহিদাসম্পন্ন ও জনপ্রিয় অভিনেত্রী। অথচ ঈদের বিশেষ আয়োজনে তার অভিনীত তেমন কোনো নাটক বা টেলিফিল্ম কিংবা অন্য কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নেননি। বিষয়টি অবশ্যই রহস্যজনক। কেননা, চাহিদার কথা বিবেচনা করলে এবারের ঈদে শখের অনেক কাজ থাকার কথা। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে শখ মাত্র দুটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শখভক্তদের জন্য এবারের ঈদে এইটুকুই সান্তনা।
-পিটিবি বিনোদন


0 Comments