Advertisement

বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি এথিন রাখাইন

সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন এমপি ১২ আগষ্ট সদর উপজেলার এবং ঝিলংজা ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি লিংকরোড়স্থ বাকঁখালী রাবার ড্যাম এলাকা, মুহুরি পাড়া, বাংলাবাজার, খরুলিয়ার দরগাপাড়ার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারনের সাথে কথা বলেন এবং বন্যা নিয়ন্ত্রনে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। পরিদর্শনকালে সাংসদের সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল আলম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, যুব মহিলালীগের সভাপতি আয়েশা সিরাজ, সাংসদের ব্যক্তিগত সহকারী ও সাবেক ক্রেন্দ্রীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন, সাংসদের প্রেস সেক্রেটারী তৌফিকুল ইসলাম লিপু, ঝিলংজা ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি মহিলা সদস্যসহ স্থাণীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments