Advertisement

নতুন উপায়ে বাংলাদেশী হত্যাযজ্ঞ শুরু ভারতের

সীমান্তে বিএসএফ’র গুলীতে একের পর এক বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দুদেশের সীমান্ত সম্মেলনে বাংলাদেশ পক্ষের প্রতিবাদ এবং বাংলাদেশীদের উপর গুলী না চালানোর ভারতের আশ্বাসের পর এবার নতুন উপায়ে বাংলাদেশী হত্যাযজ্ঞ শুরু করেছে ভারত। বিএসএফ’র ঘাঁটির পাশেই ভারতীয় নাগরিককরা আজ গুলী করে হত্যা করে করেছে দুই বাংলাদেশীকে। বাংলাদেশী হত্যাযজ্ঞের এটি ভারতের নতুন কৌশল বলে ধারণা সংশ্লিষ্টদের। সূত্র জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার ভোররাতে বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকার বগাইয়া নদীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, বিছনাকান্দি গ্রামের নছির উদ্দিন ছেলে কামাল উদ্দিন জহুর (৩২) ও ইরফান আলীর ছেলে কামাল আহমদ (৩০)। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে ১২৬৩নং সীমানা পিলারের মধ্যবর্তী বগাইয়া নদীতে নৌকা দিয়ে পাথর উত্তোলন করতে যান কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতীয় খাসিয়ারা ছররা গুলি ছুড়ে। খাসিয়াদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান কামাল উদ্দিন জহুর ও কামাল আহমদ। এছাড়া আহত হন একই গ্রামের সারং উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (৩০)। সকাল ৯টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিএসএফ'র সাথে বৈঠক আহবান করা হয়েছে।

Post a Comment

0 Comments