শাহেদ ইমরান মিজান,মহেশখালী:
মহেশখালীতে সংঘবদ্ধ চোরচক্র এক দোকানে অভিনব পন্থায় চুরি চালিয়ে মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকায়।
সূত্রে জানা যায়, গত ৮ আগষ্ট দিবাগত রাতে সংঘবদ্ধ চোরচক্র মোহরাকাটা এলাকার ফরিদ সওদাগরের মুদির দোকানের টিনের ছাদ চিরে নগদ ৪ লাখ টাকাসহ দোকানের প্রায় লক্ষাধিক মালামাল লুট করে নিয়ে গেছে। দোকানের দেয়াল ইট ও দরজা গ্রিলের হওয়ায় অভিনব পন্থায় দোকানের ছাদ চিরে ভিতরে ঢুকে উক্ত টাকা ও মালামালগুলো করেছে। দোকানের মালিক ফরিদ সওদাগর জানান, দোকান মজবুদ হওয়ায় এলাকার ব্যবসায়ীরা তার দোকানে উক্ত টাকা গুলো রেখেছিল। এ অভিনব চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এত বড় চুরি সংঘঠিত হলেও চোরচক্রকে এখনও সনাক্ত করা যায়নি। চোরচক্রের সনাক্ত করতে স্থানীয়ভাবে বিভিন্নভাবে অভিযান চলছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

0 Comments