নয়ন কক্স নিউজ ডেস্ক
উখিয়ার কোটবাজারে দিনে দুপুরে গাড়ি ভাংচুর ও ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে এক ব্যক্তি। এঘটনায় উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উখিয়ার ইনানী সিকদার বাড়ীর শাহজাহান সিকদারের পুত্র মোশারফ হোসেন সিকদার তার জেঠাত বোনের জমি রেজিষ্ট্রির জন্য ৮ আগষ্ট বিকাল ৩ টার দিকে উখিয়া কানুনগো অফিস যায়। সেখানে পূর্বের কয়েকটি বিষয়ে কানুনগো শাহনেওয়াজ কুতুবী ও রতাপালং এর টেকপাড়া বজলুর রহমানের পুত্র নুরুল হাশেম মোশারফ সিকদারকে নানা প্রকার হুমকি দেয়। পরবর্তীতে ৩ টা ৪৫ মিনিটের সময় মোশারফ ও তার কয়েকজন বন্ধুসহ উখিয়া থেকে নোহা গাড়ি (যার নং-চ-৫১-১২৩০) নিয়ে কক্সবাজার ফেরার পথে কোটবাজার সবজি বাজার নামক স্থানে পৌঁছলে নুরুল হাশেমের নেতৃত্বে রতাপালং রুহুলার ডেবার আলী আহমদ মিস্ত্রির পুত্র ফরিদ আলম ও আব্বাস উদ্দিন এবং তেলী পাড়ার মনু মিয়ার পুত্র জামাল উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত ভাবে নোহা গাড়ির উপর হামলা চালিয়ে গাড়িতে ব্যাপক ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে। তাছাড়া সন্ত্রাসীরা মোশারফের একটি মোবাইল সেট ও ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হাতে মারাত্মক আহত হয় বড় ইনানীর রশিদ আহমদের পুত্র নুরুল আমিন। এ ঘটনায় উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

0 Comments