Advertisement

রামুতে বন্যার পানিতে ভেসে গেলো মাছ ব্যবসায়ী, ১৪ ঘন্টা পর লাশ উদ্ধার

নয়ন কক্স নিউজ ডেস্ক
রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া সংলগ্ন বিধ্বস্ত অংশে পারাপারের সময় বন্যার পানিতে এক মাছ ব্যবসায়ী ভেসে গেছে । ওই ব্যবসায়ীর নাম লোকাংশু বড়–য়া (৫০)। গত সোমবার রাতে গর্জনীয়া বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রায় চৌদ্দ ঘন্টা পর গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় ক্ষেনছরঘোনা বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বড়–য়া পাড়ার মৃত অবশী মোহন বড়–য়ার ছেলে।
জানা গেছে সোমবার রাতে ডাকাতের ভয়ে রাবার বাগান সড়ক দিয়ে না গিয়ে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া সড়ক দিয়ে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন লোকাংশু বড়–য়াসহ তিন ব্যবসায়ী। সড়কের জাদিপাড়ার ভাঙ্গন কবলিত অংশে পায়ে হেঁটে পারাপারের সময় তিন জনই পানির স্রোতে ভেসে যায়। এসময় অন্য দু’জন সাতরিয়ে কুলে উঠতে পারলেও লোকাংশু বড়–য়া নিখোঁজ হয়ে যান। অনেক খোজা-খোজির দীর্ঘ চৌদ্দ ঘন্টা পর গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় ক্ষেনছরঘোনা বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। রামু ফতেখাঁরকুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও লোকাংশু বড়য়ার প্রতিবেশী ফরিদুল আলম জানান, রোকাংশু বড়–য়া দীর্ঘ দিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত। সোমবার রাতে তারা ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন। টাকা পয়সা সাথে থাকায় তারা ডাকাতের কবল থেকে বাচঁতে ওই সড়ক দিয়ে ফেরার পথে এদুর্ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments