নয়ন কক্স নিউজ ডেস্ক
মহেশখালীতে দিনদুপুরে সশস্ত্র সন্ত্রাসীরা এক সেনা সদস্যসের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর লোকজনকে আহত করে স্বর্ণালংকার,নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে।
ঘটনার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার আবুল হোছনের পুত্র সেনা সদস্য ছৈয়দ কামালের বাড়ীতে একই এলাকার ফোরকান আহমদের পুত্র একাধিক মামলার আসামী সন্ত্রাসী দিদার বাহিনীর প্রধান দিদারুল আলম দিদার,আলমগীর,রাশেদ খান ও নাজমুলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী র্পূব শত্রুতার জের ধরে ফাঁকাগুলি করতে করতে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর লোকজনকে এলোপাতাড়ী মারধর করে অস্ত্রের মুখে জিম্মী করে বাড়ীতে থাকা নতুন বউয়ের ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় সেনা সদস্যের বড় ভাই আকতার কামাল প্রকাশ লেড়াইয়া ও তার স্ত্রী সহ চার জন মারাতক আহত হয় । পরে এলাকাবাসী তাদেরকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর পরই মহেশখালী থানার এস আই পরেশ কারবারীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে থানায় মামলার দায়েরেরর প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।

0 Comments