Advertisement

খুটাখালীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী স্টেশনে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় চট্টগ্রামগামী এস আলম সার্ভিস ও কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস ড্রাইভারসহ ১৫ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, চট্টগ্রামগামী এস আলম পরিবহণের একটি বাস (চট্টমেট্রো-জ ১১-০৮৬১) এবং কক্সবাজারগামী একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ ১১-৪৩০৬) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী স্টেশনে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে মাইক্রোবাস চালকসহ ১৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মাইক্রোবাস চালকসহ ৫ জনের অবস্থা আশংকাজনক। আহত সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ঘটনার সময় এস আলম বাসের কোন যাত্রী হতাহত হয়নি। আহতদের মধ্যে মাইক্রোবাস ড্রাইভারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহত যাত্রী ও ড্রাইভার এর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে।

Post a Comment

0 Comments