Advertisement

হোয়ানকের চেয়ারম্যান এনামুল করিমের পুনঃ দায়িত্বভার গ্রহনে জনমনে স্বস্তি


শাহেদ ইমরান মিজান,মহেশখালী:
মামলার কারণে দীর্ঘ ২৭ দিন আত্মগোপনে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে গতকাল পুনরায় পরিষদের দায়িত্বভার গহণ করেছেন হোয়ানক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল করিম বিএসএস। তিনি গতকাল সকাল ১০ টায় পরিষদে উপস্থিত হয়ে বিচারিক কার্য শুরু করেন । তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ডলি শর্মা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও অধিকাংশ কার্যক্রম থমকে ছিল। ফলে জনসাধারণের এক ধরণের ভোগান্তি পোহাতে হয়েছিল। তাই এনামুল করিম জামিন নিয়ে দায়িত্বভার গ্রহণ করায় হোয়ানকের জনমনে স্বস্তি ফিরে এসেছে। চেয়ারম্যান এনামুল করিম দাবি করেন তার প্রতিদ্বন্দ্বী গ্র“প হয়রানীমূলকভাবে জয়নাল হত্যা মামলায় তাকে জড়িয়ে দিয়েছে ।

Post a Comment

0 Comments