Advertisement

চকরিয়া সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

মুকুল কান্তি দাশ, চকরিয়া থেকে :
কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কের চকরিয়ার পহরচাঁদা এলাকায় পেকুয়াগামী একটি মোটরসাইকেলকে

বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর পেকুয়া থানা পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি আটক করেছে। নিহতরা হলো চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব ডুমখালী এলাকার মৃত মাষ্টার শামশুদ্দিনের পুত্র মোহাম্মদ আনিস (৪০)। তবে পুলিশ নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি।

Post a Comment

0 Comments