Advertisement

এমপি বদি’র ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত তিনি আসলে কোন দলের - শাহজাহান চৌধুরী


শামসুল আলম শারেক, টেকনাফ ॥
টেকনাফ পৌর বিএনপি’র ইফতার মাহফিল ও আলোচনা সভায় কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘এমপি আবদুর রহমান বদিকে ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত আসলে তিনি কোন দলের। তিনি যদি প্রকৃত অর্থে আওয়ামীলীগ দলীয়
সংসদ সদস্য হয় তাহলে তিনি সংসদ চলাকালীন সংসদে যায় না কেন? তার কাজ তো উখিয়া টেকনাফের। যে সমস্ত পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে বিএনপি-জামায়াত দলীয় এমপি নির্বাচিত হয়েছে তাদের সরকারী বরাদ্ধের রিলিফ তার নিজস্ব তহবিলের বলে সাফাই গেয়ে গরীব-দুস্থদের সাহায্যের নামে বিলিয়ে দিয়ে নিজের আখের গোছান।’ তিনি আরো বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের শ্রেণীর মানুষ নিরাপদ নয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃংখলঅর অবনতি, রাস্তা-ঘটের বিপদ সমূহ সমস্যা জনজীবনে নাভিশ্বাস পড়েছে। আর এই নিয়ে সংসদে মন্ত্রী-মন্ত্রী বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়েছে। যেখানে নিজেরাই নিজেদের সামাল দিতে ব্যর্থ হচ্ছে সেখানে সেখানে দেশের ১৫ কোটি মানুষের খবর কিভাবে রাখবে।’ 
গতকাল ২১ আগষ্ট বিকাল সাড়ে ৫টায় টেকনাফ হোটেল গ্রীণ গার্ডেনের সম্মেলন কক্ষে পৌর বিএনপি’র সভাপতি আবদুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে আক্তার হোসেন বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল চৌধুরী, সম্পাদক এম আবদুল্লাহ এলএলবি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক জাফর আলম মেম্বার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সহসভাপতি মোঃ সেলিম, সহসম্পাদক আনোয়ার কামাল আনু, সহসাংগঠনিক সম্পাদক শাহা আলম, দপ্তর সম্পাদক নুরুল কবির রাজু, বিএনপি নেতা ছৈয়দ আলম, নূর কামাল, আবুল হাশিম, নুরুল আলম দস্তকী, মোঃ শফিক, নুরুল ইসলাম লেড়–, আমজাদ হোসেন, আলী জোহার, উপজেলা যুবদল সভাপতি রাশেদুল করিম মার্কিন, সদর বিএনপি’র সভাপতি মোঃ আলম মেম্বার, পৌর যুবদল আহবায়ক ছৈয়দ আলম, জেলা যুবদল সদস্য ছেবর আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ, পৌর ছাত্রদল আহবায়ক আবদুস সালাম, যুগ্মআহবায়ক আবদুল্লাহ, স্বেচ্ছ্বাসেবকদলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব মনির আহমদ, মৎস্যদলের সভাপতি মোঃ তৈয়ব, শ্রমিকদলের ফরিদ আলম, পৌর যুবদল সদস্য ইসমাইল, গিয়াস উদ্দিন বুলু, কলেজ ছাত্রদল আহবায়ক মোঃ হাশেম, বাছা মিয়া, ছৈয়দ আমিন, ভূট্টো, শুক্কুর, নুরুল হক প্রমুখ।

Post a Comment

0 Comments