Advertisement

আর কোন বাঁধা রইলনা শাপলাপুর ইউপি নির্বাচ


এম বশির উল্লাহ:
অবশেষে বহু আইনি বাঁধা পেরিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় শাপলাপুর ইউনিয়নের নির্বাচনের তফশীল ঘোষণা হতে যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব স্বাক্ষরিত নিকস/পল্লী-১/ইঃপঃ/২ কক্সবা-মহেশ/২০০২/৮৩১ স্মারকে প্রেরিত পত্র মারপতে কক্সবাজারের মহশেখালী উপজেলাধীন শাপলাপুর ইউনিয়ন সংক্রান্ত রীট পিটিশন নং-৩৬২/২০১১ ও ২৭৪/২০০৯ এর এক আদেশে শাপলাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে তফশীল ঘোষণা করা জন্য রিটানিং অফিসার শাফলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১১ মহেশখালী কক্সবাজার কে নিদের্শ প্রদান করেন।ফলে বহুল প্রতিক্ষিত শাপলাপুর ইউনিয়নের নির্বাচন হতে আর কোন বাঁধা রইল না। মহেশখালীতে একটি পৌরসভা সহ ৭টি ইউনিয়নে ২ দফায় নির্বাচন অনুষ্টিত হলেও আইনি জটিলতার কারণে শাপলাপুর ইউনিয়ন নির্বাচন স্থগিত হয়ে যায়। গতকাল সন্ধায় এই সংবাদ নির্বাচনী এলাকা মহেশখালীর শাপলাপুরে পৌছলে ভোটারদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি,এম, কাউছার হোসেন চিঠি পৌছার কথা সংবাদিকদের জানান, এবং রিটানিং অফিসারকে নির্বাচনের তফশীল ঘোষণা করার নিদের্শ দেন।এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এড. রফিক,গিয়াস উদ্দিন ও নুরুল হক জানান বহু পরিশ্রম করে এই রায় পেয়েছি।এছাড়া বহু সম্ভাব্য মেম্বার চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ জনগণ নির্বাচন কমিশনারকে স্বাগতম জানিয়েছেন।

Post a Comment

0 Comments