Advertisement

হ্নীলায় সন্ত্রাসী হামলায় আহত বৃদ্ধা ছকিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


শামসুল আলম শারেক, টেকনাফ ॥
টেকনাফের হ্নীয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৫৫ বছরের বয়োবৃদ্ধা ছকিনা খাতুন কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১৯ আগষ্ট সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা মগপাড়া এলাকার মৃত হাবিব খলিবার ছেলে মোঃ রফিক প্রকাশ শেইক্কা একই এলাকার মাস্টার জাকের হোছাইন চৌধুরীর বাড়ীতে সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা নিয়ে অনাধিকার প্রবেশ করে বাড়ীতে থাকা ছকিনা খাতুনের ছেলে মোরাদ হোছাইনকে মারধর করতে উদ্যাত হলে মা ছকিনা খাতুন (৫৫) বাধা প্রদান করে। এ সময় সন্ত্রাসী শেইক্কা ইটপাটকেল নিক্ষেপ করে তাকে গুরুতর আহত করে। আহত ছকিনা খাতুন বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। 
উল্লেখ্য যে, উক্ত সন্ত্রাসী শেইক্কা গত ১৩ আগষ্ট মোরাদ হোসেনের ৯ বছরের ভাগিনা আজাদ হোসেনকেও মধ্যযুগীয় কায়দায় বেদম মারধর করে আহত করেছিল। এ ঘটনায় টেকনাফ থানায় সন্ত্রাসী শেইক্কার বড় ভাই সোলাইমান বাদী হয়ে উল্টো মোরাদদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। টেকনাফ থানা অভিযোগটি স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হোসেনকে সমাধা করে দেয়ার জন্য বললে উভয় পক্ষকে নিয়ে ১৯ আগষ্ট ঘটনারি দিন ইফতারের পর শালিশে বসার সময় নির্ধারণ করে। এ সময় মোরাদ হোসেন মেম্বারের চেম্বারে যাওয়ার জন্য মগপাড়াস্থ বাড়ী থেকে রাস্তায় বের হলে সন্ত্রাসী শেইক্কা পিছন দিক থেকে এসে অতর্কিতভাবে লোহার ¯প্রীং নিয়ে মোরাদ হোসেনকে  এলোপাতাড়াী মারধর করলে মোরাদ দৌঁড়ে গিয়ে প্রাণ রক্ষার্থে বাড়ীতে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা এসময় বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর মহিলাদের মারধর ও ব্যাপক ভাংচুর করে বলে মোরাদ জানায়। এ ঘটনাংয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। 

Post a Comment

0 Comments