Advertisement

টেকনাফে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা

সাইফুল ইসলাম চৌধুরী, টেকনাফ : টেকনাফে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে বণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বেলা ১১ টায় টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির থেকে বের হয়ে শত শত সনাতনধর্মী শিশু, নারী ও পুরুষের সম্মিলিত র‌্যালীটি পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার
শুরুতে এক সভা টেকনাফ শ্রীকৃষ্ণের জন্মষ্টমী ২০১১ সভাপতি যদু দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ থানা ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার মজুমদার। যুবনেতা পিকলু দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, অধ্যাপক সুধীর চক্রবর্তী, অধ্যাপক সন্তোষ শীল, উদযাপন পরিষদের সম্পাদক পরিমল সেন, সুমন দাশ, রনজিত শীল, ডাঃ অপু শীল, অজিত শর্মা, অনিল দাশ, মিলন শীল প্রমুখ।

Post a Comment

0 Comments