মোহাম্মদ রাশেদুল করিম, সদর:
বাইশারীতে সম্প্রতি ডাকাত দলের ডাকাতি কালে বাইশারী ও নাইক্ষংছড়ির পুলিশ খবর পেয়ে তাদেরকে ধাওয়া করতে গিয়েই ডাকাতদের হামলায় পুলিশ সহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়। পুলিশ সেই দিন ঘোষনা করেছিল আসামী মাঠির তল দেশে থাকলেও তাদেরকে খুজে বের করে গ্রেপ্তার করা হবে।
তারই ধারাবাহিকতায় গতকাল বাইশারী এলাকার পুলিশ রামুর রশিদ নগরের কাহাতিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধষ ডাকাত এবং সেই ঘটনায় জড়িত থাকার অন্যতম মূল হুতা মৃত ইসলামের পুত্র মোঃ ইছমাইলকে গ্রেপ্তার করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এদিকে পুলিশ তদন্ত কেন্দ্রে তাকে ভয়ভিতি প্রদর্শন করলে সে বলে ইসলাম পুর ইউনিয়নের নাপিত খালী ভিলিজার পাড়ার জনৈক ঈদ্রিছ ই কক্সবাজার জেলার সমস্থ ডাকাতির প্রস্তুতির মূল হোতা। এবং একই এলাকার শামশুই পুলিশের উপর হামলা করেছিল।

0 Comments