আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার কালারমারছড়া ইউনিয়নে।
ঘটনার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাত ঘটিকার সময় উপজেলার একমাত্র ক্রাইমজোন হিসেবে খ্যাত কালারমারছড়ার দক্ষিন ঝাপুয়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ৫ নং ওর্য়াড় আওয়ামীলীগের সভাপতি ছিদ্দিক আহমদ(৫৫) ঝাপুয়া বাজারে পৌছলে একই এলাকার সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী মুজিবুল হক প্রকাশ মইন্না ডাকাতের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী র্পূব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0 Comments