সৌদি আরব থেকে এম,এ,তাহের:
সম্প্রতি সৌদি আরব প্রবাসী কক্সবাজার জেলার বিএনপি এর নবীন প্রবীণ নেতা, কর্মী ও সমর্থকদের সমন্বয়ে, দীর্ঘদিনের প্রচেষ্টা ও মতবিনিময়ের পর, দেশ ও দলের স্বার্থে, বিচ্ছিন্ন নেতাকর্মী ও সমর্থকদের সূশৃংখল ও সুসংবদ্ধ ভাবে সংগঠিত করার লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রবাসী
কক্সবাজার জেলা কমিটি,সৌদি আরব, গঠন করা হয়। দলীয় তহবিল শক্তিশালীকরণ, জাতীয় স্বার্থ বিরোধী সরকারের যে কোন সিদ্বান্তের বিরুদ্ধে দেয়া দলের যে কোন কর্মসূচীতে একাত্বতা ঘোষণা তথা আর্থিকভাবে সর্বাত্বক সহযোগিতা করা, প্রতিবাদ সভার আয়োজন, প্রাকৃতিক দুর্যোগে দলীয়ভাবে ত্রাণ-সামগ্রী বা ত্রাণ-তহবিলে অর্থ প্রেরণ,প্রত্যেক প্রবাসী, স্থানীয় সরকার তথা জাতীয় নির্বাচনে নিকটাত্মীয় কমপক্ষে ৫ জন ভোটারকে দলীয় প্রার্থীদের ভোট দানে অনুপ্রাণিত করা এবং নিজের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বৈধ পথে দেশে পাঠিয়ে দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করা এই কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য।সরকারিভাবে অবহেলিত অথচ অর্থনীতির মেরুদন্ড খ্যাত প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না করা এবং দলীয়ভাবে দেশে কোন মূল্যায়ন না করায় সংখ্যা গরিষ্ট প্রবাসীকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ গ্রহণে অনীহা প্রকাশ করতে দেখে, দূরদর্শী ও ত্যাগি কিছু ব্যক্তিত্বের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার সমন্বয়ে এই কমিটির আত্মপ্রকাশ। প্রস্তাবিত কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক জনাব মোস্তাক আহমদ এবং সাংগঠনিক সম্পাদক জনাব জাহেদুল ইসলাম বাবুর যৌথ পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্টানিক যাত্রা শুরু করে গত ১৯ আগষ্ট রোজ শুক্রবার পবিত্র মক্কাস্থ হোটেল আল-সালামায় বরেণ্য নেত্তৃবৃন্দের উপস্থিতিতে। এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে আসা কক্সবাজার পৌরসভার কমিশনার আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। বিশেষ অতিথি ছিলেন ফার-ইষ্ট ইসলামী লাইফের ভাইস প্রেসিডেন্ট জনাব এইছ,এম, নুরুল কবির তৌহিদী এবং খুরুস্কুল উম্মে-সালামা বালিকা মাদ্রাসার প্রিন্সিপল আলহাজ্ব মৌলানা মনসুর আহমদ। যুগ্ন-সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ আবুল হোছাইনের পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এম, আবু তাহের। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব মৌলানা ফরিদুল আলম ফারুকী, সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি আবদু শুক্কুর, সহ-সভাপতি মোক্তার হোছাইন, সহ-সভাপতি আবদুল করিম ভোট্টু সহ অনেকে। সম্মানীত উপদেষ্টা জনাব আলতাজ আহমদ ও মনিরুজ্জামান এবং সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আকবর চৌধুরী,সর্ব সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ছৈয়দুল হক, মুজিবুল হক মুজিব, শামশুল আলম, মোহম্মদ ইসহাক, ফরিদুল আলম, জনাব হামিদুল হক সহ মোহাম্মদ আইয়ুব,জনাব মনির, জনাব মোহাম্মদ ওমর, বেলাল উদ্দিন জনাব আমির হামজাসহ অনেকের সরব উপস্থিতিতে মুখর এবং কোষাধ্যক্ষ জনাব মৌলানা আবুল ফজলের সর্বাঙ্গীন আর্থিক সহযোগিতায় অনুষ্টিত অনুষ্টানে সর্বসম্মত ভাবে ঘোষিত হয় যে,
দলীয় ভাবে “জাতীয় নির্বাহী কমিটি“ কত্তৃক অনুমোদন প্রাপ্তির পরপরই প্রবাসে এই কমিটি কক্সবাজার জেলার অন্তঃর্গত আট উপজেলা, চার পৌরসভা, দুই সাংগঠনিক থানার আওতায় মোট ৭৩টি প্রবাসী ইউনিয়ন কমিটি,৩৬টি প্রবাসী ওয়ার্ড কমিটি, ৪টি প্রবাসী পৌরসভা কমিটি ও ২টি প্রবাসী সাংগঠনিক থানা কমিটি ও ৮টি প্রবাসী থানা কমিটি গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রস্তাবিত কমিটি গঠনের পরিকল্পনার সুচনালগ্নে কক্সবাজার-৩ আসনের মাননীয় সাংসদ জনাব লুৎফুর রহমান কাজল সাহেবের উৎসাহ ও সমর্থন,এই কমিটির সংগঠকদের অনুপ্রাণীত করে। সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কত্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত পূর্ব ও পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমিটির শুধুমাত্র কক্সবাজার জেলার প্রবাসীদের নিয়ে প্রস্তাবিত কমিটি গঠন করা হয়। প্রস্তাবিত কমিটির সকল নেতাকর্মী সামান্তারালভাবে, কেন্দ্রীয়ভাবে অনুমোদিত প্রাদেশিক ও আঞ্চলিক কমিটির যাবতীয় কার্য্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। অদুর ভবিষ্যতে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রবাসী কক্স বাজার জেলা কমিটি,সৌদি আরব“ এর আদলে চট্টগ্রাম, নোয়া খালী, লক্ষীপুর, বৃহত্তর সিলেট বিভাগের সব জেলা তথা প্রবাসে যেখানে যে জেলার অধিবাসী বেশী সেখানে সে জেলার প্রবাসী কমিটি গঠন করে দেয়ার জন্যে জাতীয় নির্বাহী কমিটির কাছে এই কমিটি বিনীত অনুরুধ রাখে। প্রয়োজনে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী এনে মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা,কানাডা, ইউরোপ,তথা বিশ্বের সকল বাংলাদেশী অধ্যুষিত দেশে জেলাভিত্ত্বিক কমিটি গঠনের জন্যে এই কমিটি বিনীত প্রস্তাব রাখে।
সম্প্রতি প্রস্তাবিত কমিটি, দলীয় অনুমোদনের লক্ষ্যে, সাধারণ সম্পাদক জনাব আবু তাহেরের নেতৃত্ত্বে সহ-সভাপতি জনাব মোহাম্মদ ইছহাক, সহ-সভাপতি জনাব শামশুল আলম, সহ-সভাপতি জনাব আবদু শুকুর, সহ-সভাপতি জনাব মুজিবুল¬াহ মুজিব, দপ্তর সম্পাদক জনাব মহিউদ্দিন চৌধূরী, অর্থ- সম্পাদক জনাব মৌঃ আবুল ফজল, প্রবাসী ও হজ্ব কল্যাণ সম্পাদক জনাব মোঃ যোবায়ের, সহ-আন্তঃর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সামাদ উল্লাহ, সহ-শ্রম ও যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব জয়নাল আবেদীন, সম্মানীত সদস্য জনাব সাইফুল ইসলাম, সম্মানীত সদস্য জনাব জাকির হোসাইন সহ ১২ সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। কক্সবাজারের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব বি,এ,সিরাজের এবং জনাব শামশুল আলম (প্রঃবিএনপি শামশু) সাহেবের আন্তরিক সহযোগিতায় প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কক্স বাজার জেলা কমিটি এর সম্মানীত সভাপতি জনাব শাহ্ জাহান চৌধূরী এবং সাধারণ সম্পাদক জনাবা এডঃ শামীম আরা স্বপ্নার সাথে সাক্ষাৎ করেন।বিজ্ঞ ও যোগ্য এই রাজনৈতিক ব্যক্তিত্বদ্বয় প্রবাসে জেলাভিত্ত্বিক কমিটি গঠনের গুরুত্ব বুঝতে পেরে প্রতিনিধি দলকে স্বাগত জানান। অনুমোদনের জন্যে কেন্দ্রীয় কমিটির সম্মানীত মহাসচীব মহোদয় এবং সম্মানীত যুগ্ন মহাসচীব মহোদয় বরাবরে লিখিত আবেদন পত্রে, কমিটি অনুমোদনের জন্যে বিনীত সুপারিশ করে দস্তখত ও সিলমোহর দিয়ে আবেদন পত্রকে সম্মানীত করেন।
প্রতিনিধি দলের হয়ে সাধারণ সম্পাদক জনাব এম আবু তাহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্য্যালয়ে দলীয় মহাসচীব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিরুধীদলীয় চীপ-হুইপ জনাব জয়নাল আবেদীন ফারুক এবং দপ্তর সম্পাদক জনাব রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কক্স বাজার জেলা কমিটি এর সম্মানীত সভাপতি জনাব শাহ্ জাহান চৌধূরী এবং সাধারণ সম্পাদক জনাবা এডঃ শামীম আরা স্বপ্নার সুপারিশকৃত আবেদন পত্র অনুমোদনের জন্যে কেন্দ্রীয় কমিটির দপ্তরে জমা দেয়া হয়।
প্রস্তাবিত কমিটি ঘোষণা করছে য়ে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কত্তৃক আহুত হরতাল চলা কালে বিরুধীদলীয় চীপ-হুইপ জনাব জয়নাল আবেদীন ফারুক এর উপর ববর্রোচিত হামলার তীব্র নিন্দা জানায় এই কমিটি।
দোষী পুলিশ অফিসারদ্বয়ের ভিডিও ফুটেজ দেখে কঠোর শাস্তির দাবী করে।দ্বৈত নাগরিকত্বের অধিকারী এই পুলিশ অফিসারদ্বয়ের চাকরীর আদি-অন্ত ও সম্পদের হিসাব তদন্তের জোর দাবী জানায়।
মাননীয় সংসদ সদস্যরা জনগনের প্রতিনিধি, ন্যুনতম ৫০ হাজার ভোটারের ভোটে জয়ী হয়ে ওনারা সংসদে যান, জনগনের ট্যাস্কের টাকায় বেতনভোক এসব পুলিশ অফিসারদের দ্বারা জনপ্রতিনিধীদের লাথি মারা ও লাঠিচার্জ চরম মান-হানিকর। প্রস্তাবিত কমিটি এই চরম মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়।
তত্ত্বাবধায়ক সরকার পদ্বতি বাতিল, সর্বশক্তিমান আল্লাহর উপর একান্ত আস্থা ও বিশ্বাস রাখার বিধান পবীত্র সংবিধান থেকে বাদ দেয়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বিরুধীদলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জেল-জুলুমের তীব্র নিন্দা জানায় এই কমিটি।
শান্তি চুক্তির নামে পার্বত্য চট্টগ্রামের মুষ্টিমেয় উগ্রপন্থী,বিচ্ছিন্নতাবাদী,সন্ত্রাসী গ্র“পকে স্বায়ত্ত্ব শাষণের আড়ালে, প্রাকৃতিক সম্পদের ভান্ডার খ্যাত পার্বত্য চট্টগ্রামকে তথাকথিত জোমল্যান্ড তথা বিশ্বের ২য় ইসরাইল রাষ্ট্র
বানিয়ে বৃহত্তর চট্টগ্রামকে ফিলিস্তিনের মত রক্তাক্ত জনপদ বানাবার ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় এই কমিটি। অনতিবিলম্ভে তথাকথিত এই শান্তিচুক্তি বাতিলের সুপারিশ করে।
অপ্রচলিত পণ্য (লুঙি, শাড়ী, গামছা, গেন্জী, কাচা তরকারি ইত্যাদি) বিদেশে রপ্তানী করলে ২৫% থেকে ৩৩% পর্যন্ত্য নগদ সহায়তা দেয়া হয় রপ্তানীকারককে। প্রবাসীরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়, তার বাজার দরের সমান বিনিময়মূল্য শুধু পায়। অথচ “অপ্রচলিত পণ্য রপ্তানী“ এবং “ প্রবাসীদের বৈদেশিক মুদ্রা প্রেরণ“কে একই ক্যাটাগরিতে উন্নীত করে প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রার উপর
২৫% থেকে ৩৩% পর্যন্ত্য নগদ সহায়তা দেয়া হলে হুন্ডি প্রথা বন্ধ হয়ে রেমিটেন্সের উপর ভাসত বাংলাদেশ। তাই অনতিবিলম্বে এই প্রথা চালু করার জোরালো দাবী জানায় এই কমিটি।
বিস্তারিত:- abutahermonirahmed@ymail.com মোবাইল:০০৯৬৬৫৫০৪৯০২২৩ অথবা ০০৯৬৬৫৬৯১৭১৭৩৫

0 Comments